শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪.২৩ পিএম
  • ৩২১ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ৫-১ গোলে।

দ্বিতীয়ার্ধে গোল আসে দুটি। তহুরা হ্যাটট্রিক পূর্ণ করেছেন এই অর্ধে। ম্যাচসেরা তহুরার তিনটি গোলই বাঁ পায়ের শটে। প্রথম দুটি বক্সের বাইরে থেকে। দ্বিতীয়ার্ধে অন্য গোলটি এনে দেন ডিফেন্ডার শিউলি আজিম। সেমিফাইনালের মতো বড় ম্যাচে বাংলাদেশের জয় ৭-১ গোলের বিশাল ব্যবধানে।

দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার শিরোপা লড়াইয়ে ৩-১ গোলে হারতে হয় ভারতের কাছে। ২০১৯ সালে বাংলাদেশের বিদায় সেমিতে। ২০২২ সালে সর্বশেষ সাফে ফাইনালে উঠে অবশ্য আর হতাশা নয়।

স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ জেতে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখার শেষ লড়াই এবার ৩০ অক্টোবর। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সামনে পাবে আজই নেপাল-ভারত দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে।

আজ সপ্তম মিনিটে বাংলাদেশের গোল উৎসবের সূচনা করেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। চোটে পড়া ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সাগরিকা থেকে তহুরার পা ঘুরে বল পান ঋতুপর্ণা।

ঋতু বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে বল পাঠান জালে। ১১ মিনিটে ব্যবধান বাড়তে। কিন্তু ঋতুর ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে হেডে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার।

১৪ মিনিটে ২-০ হয়েছে। শিউলি থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ পায়ের দারুণ শটে তহুরা করেন ২-০। ২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। পরক্ষণেই অবশ্য মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তার প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না পারা সাবিনার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে নেমে জ্বলে উঠেছেন।

৩৪ মিনিটে আবারও তহুরা-ঝলক। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে করেন ৪-০। দুই মিনিট পরই ভুটানের গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সাবিনা। ৫৮ মিনিটে তহুরা খাতুন নিজের তৃতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন। বদলি নামা সানজিদার কর্নারে শিউলি আজমের হেডে ৭২ মিনিটে হয় ৭-১।

দ্বিতীয় গোলের ওপর ভুটানের মেয়েরা কিছুটা মাথা তোলার চেষ্টা করছিল। বাংলাদেশের রক্ষণেও তারা দুবার বল নিয়ে এসে গোলের পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু ভুটান গোল করবে কী, গোল ঠেকাতেই ব্যস্ত ছিল বেশি। তবে ৪০ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছে ভুটান। গোল করেছেন ভুটানের স্ট্রাইকার দেকি হাজম। দ্বিতীয়ার্ধে দুটি বদল নিয়ে নামে ভুটান। বদলি দুজনই গোলের সুযোগ তৈরি করেন। তবে গোল আসেনি, উল্টো দুটি গোল খেয়েছে তারা। গ্যালারি থেকে ‘ভুটান, ভুটান’ স্লোগানও কোনো কাজে আসেনি।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত সাফের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ব্যবধানটা এবার কাছাকাছিই। পাত্তাই পায়নি ভুটান, যারা এই টুর্নামেন্টে স্বাগতিক নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করেছে। শ্রীলঙ্কাকে ৪ ও মালদ্বীপকে দিয়েছে ১৩ গোল। গ্রুপ পর্বে ৩ ম্যাচে করেছে ১৭ গোল। সেমিফাইনালে সেই ভুটান কোনো লড়াই-ই করতে পারেনি আত্মবিশ্বাসী ও শক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে।

জয় নিশ্চিত হওয়ার পর ৬৩ মিনিটে একসঙ্গে তিনটি বদল আনেন বাংলাদেশ কোচ। এরপর বদল আনেন আরও দুটি। জয় নিয়ে যখন কোনো চিন্তাই নেই, বেঞ্চটা তো একটু দেখে নেওয়াই যায়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews