শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১.০৮ এএম
  • ২৮১ বার সংবাদটি পড়া হয়েছে
সাকিব,ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ অবস্থায় তার বাংলাদেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের নির্দেশে সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর আগে, ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। সম্প্রতি তদন্ত শেষে তার সব ব্যাংক হিসাব জব্দ করা হয়।

ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের সময় তিনি ছিলেন দেশের বাইরে। এমনকি এ ঘটনায় তিনি ছাত্রদের পক্ষে কোনো মন্তব্যও করেননি। আন্দোলন চলাকালে তার নীরবতাকে পতিত সরকারের প্রতি সমর্থন হিসেবে মনে করেছেন আন্দোলনকারীরা।

ধারণা করা হচ্ছিল, ৫ আগস্টের পরই সাকিবের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু ক্রিকেটার সাকিবের প্রতি সম্মান দেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বাইরে থেকেই তাকে জাতীয় দলে খেলতে সুযোগ দেওয়া হয়। পাকিস্তান ও ভারতে দলের হয়ে টেস্ট সিরিজ খেলেন তিনি। এরপর ভারতের কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শুরুতে সাকিব আল হাসানের দেশে আসার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে সিরিজের আগে ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই এসেও দেশের বিমান ধরতে পারেননি। তাকে সরকারের উপর মহল থেকে দেশে না ফিরতে নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, তার দেশে আসা ঠেকাতে সাকিব বিরোধীরা মিরপুর স্টেডিয়ামের সামনে সমাবেশ শুরু করে। অন্যদিকে ম্যাচের আগের দিন সাকিবের ভক্তরা অবস্থান নেয় স্টেডিয়ামের সামনে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মিরপুর রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবকে দলে রাখেনি বিসিবি। জানা গেছে, সাকিবকে জাতীয় দলে রাখা হলেই তাকে দেশে ফেরানোর দাবি তুলবে তার ভক্তরা। সেটি হলে ফের দেশে অশান্তি তৈরি হবে। শুধু তাই নয়, বিপিএলে তাকে খেলার সুযোগ করে দিলেও তার নিরপত্তা দেওয়া হবে বিসিবির অন্যতম মাথাব্যথার কারণ। তখন ৭ দলের দেশি-বিদেশি ক্রিকেটারদের নিরাত্তার মাঝে একা সাকিবকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও কঠিন হয়ে পড়বে। এ কারণে তার দেশে এসে কিংবা দেশের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্যদিকে জানা গেছে, এসব জটিলতার পর সম্প্রতি ব্যাংক হিসাব জব্দ হওয়ায় সাকিব আল হাসান নিজেও আর দেশে হয়ে খেলতে চান না।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews