শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

৯২ রানের সহজ জয় আফগানিস্তানের

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২.৪৯ এএম
  • ২৬৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামানোর পর শরিফুল ইসলামকে বোল্ড করে আফগানিস্তানের জয়ও নিশ্চিত করলেন আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার।

২৩৫ রানের মাঝারি পুঁজি নিয়েও ৯২ রানের সহজ জয় পেল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।

রহস্য বোলিংয়ের কারণে আফগান ক্রিকেটে ‘নতুন মুজিব’ খেতাব পেয়েছেন গজনফর। কেন তাকে এই নামে ডাকা হয়, আজ আবারও তা দেখালেন। তার বোলিং ফিগার ৬.৩-১-২৬-৬!

গজনফরের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হারল বাংলাদেশ।

বাংলাদেশের শেষ ৮ উইকেট পড়েছে ২৩ রানে। ২৫.৪ ওভার শেষে স্কোর ছিল ২ উইকেটে ১২০। এখান থেকে ৫৩ বলের ব্যবধানে পড়েছে শেষ ৮ উইকেট। এর মধ্যে শেষ ৭ উইকেট পড়েছে ২৫ বলের ব্যবধানে, যেখানে গজনফরের একার শিকারই ৫ উইকেট! এর আগে ওপেনার তানজিদ হাসানকে আউট করেছিলেন।

আইপিএলের মেগা নিলামে নাম
বাংলাদেশের এই আশ্চর্য পতনের আগে পরিস্থিতি তাদের অনুকূলেই ছিল। ১২ ওভারের মধ্যে ৬৫ রানে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ ফিরে গেলেও তৃতীয় উইকেটে মিরাজ ও নাজমুল ৫৫ রানের জুটি গড়েছিলেন।

দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গেও ৫৩ রানের জুটি গড়েন নাজমুল। কিন্তু এরপর ধীরে ধীরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং।

অধিনায়ক নাজমুল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন। ৩৩ রান করেন সৌম্য। ২৮ রান এসেছে মিরাজের ব্যাট থেকে।

গজনফরের একক ‘শো’ এর বাইরে ২৮ রানে ২ উইকেট নেন রশিদ খান। ১টি করে উইকেট নবী ও ওমরজাইয়ের। শারজাতে সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews