শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

শেখ হাসিনার দোসরররা এখনো ঘাপটি মেরে আছে

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ২৬৯ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালালেও তার দোসরররা এখনো দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান তিনি। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। গণতন্ত্র ছাড়া দেশে ভিন্ন কিছু চলবে না বলেও সতর্ক করে দিয়েছেন বিএনপি মহাসচিব।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও ১২ টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা।

জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকায় সৌন্দর্য বাড়তে থাকে নয়া পল্টনের রাস্তা। বিভিন্ন রং-বেরংয়ের ক্যাপ ও টি-শার্ট পড়ে মিছিল নিয়ে স্লোগান দিতে থাকে নেতা-কর্মীরা। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত রাস্তা কানায় কানায় পূর্ণ। নয়াপল্টনসহ আশেপাশের এলাকায় যেন বিএনপি নেতাকর্মীদের স্রোত।

বিকাল তিনটার দিকে নয়াপল্টনে অস্থায়ী মঞ্চে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

এরপর নয়া পল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের গন্তব্য মানিক মিয়া এভিনিউয়ের দিকে। মিছিল আর শ্লোগানে এগিয়ে যেতে থাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এই র‌্যালি শুরু হলেও শেষটা কোথায়, তা অনেকটা অদেখা। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপি বিশাল আয়োজনে এ শো-ডাউন করে।

সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সমাপনি বক্তব্যে দলের মহাসচিব আবারও জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews