শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বিষখালী নদীতে নতুন চর: বামনায় রেকর্ড করার দাবীতে মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ৩৮৮ বার সংবাদটি পড়া হয়েছে
মানববন্ধন করেছেন গ্রামবাসী।

   নিজস্ব প্রতিবেদক :
বিষখালী নদীতে জেগে উঠা নতুন চর
বামনা উপজেলায় রেকর্ড করার দাবীতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গোলচত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহবায়ক ও পূবসফিপুর গ্রামের বাসিন্দা এনায়েত কবির হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে উপজেলার রুহিতার চরসহ বিভিন্ন চরের জমি বিপুল পরিমান অর্থের বিনিময়ে নদীর অপর তীরের বেতাগী উপজেলার মানুষদের ইজারা দিয়েছিলো। বামনা উপজেলার সীমানায় চরগুলো এ উপজেলার মানুষ ভোগদখল করবে এটাই নিয়ম। তাই নতুন জেগে ওঠা চরটি যেহেতু রুহিতার চরের পশ্চিম পাশে জেগে ওঠেছে তাই এটি বামনার সম্পত্তি। এটাকে কখনো আমরা বামনা বাসি হাতছারা করতে দিবোনা।
দ্রুত নতুন এই চরটি যাতে বামনা উপজেলার সম্পত্তি হিসাবে ভূমি অফিসে নথি ভূক্ত করা হয় মানববন্ধনে এমন দাবী করেন বক্তারা।
রুহিতা ও পূর্বসফিপুর গ্রামের শতাধিক কৃষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এ ব্যপারে বামনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাইনূল ইসলাম খান জানান, নদীর বুকে চর জেগে উঠলে সেটিকে সেটেলমেন্ট কর্তৃপক্ষ সার্ভে করেন। তাদের সারর্ভে শেষে জানা যাবে চরটি কোন অঞ্চলের সীমানায়। বিষখালী নদীতে জেগে ওঠা নতুন চরটির এখনো সার্ভে করা হয়নি। সার্ভে শেষ হলে সেটি বামনা উপজেলার সীমানায় হলে সেটির মালিক হবে বামনা আর তখন আমরা সেটিকে নথিভূক্ত করতে পারবো।

মানববন্ধন করেছেন গ্রামবাসী।

জানা গেছে, বিষখালী নদীর বামনা অংশে রুহিতা চর সংলগ্নে নতুন চরটি প্রায় ৩শত একর জমি নিয়ে বিষখালীর বুকে দৃষ্যমান হয়েছে । গ্রামবাসী চরটি বামনা উপজেলার সম্পত্তি দাবী করে রেকর্ডভূক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে এ-র আগে দাবি জানিয়ে আসছে। এরিই পরিপেক্ষিতে আজ মানববন্ধন আয়োজন করেন গ্রামবাসী।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews