রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলায় কড়া প্রতিবাদ ঢাকার

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৯.৪০ পিএম
  • ২৫৭ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ।

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ব পরিকল্পিতভাবেই বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীদের অবস্থান দেখে এটাই ধারণা পাওয়া যায় তাদের হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা পাতাকা টাঙানোর পুল ভেঙে ফেলে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। এছাড়া সহকারী হাইকমিশনের মধ্যে প্রবেশ করে এর জিনিসপত্র নষ্ট করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় ঘটনাস্থলে উপস্থিত থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভ ও হামলা ঠেকাতে নিষ্ক্রিয় দেখা গেছে। তারা শুরু থেকে নিষ্ক্রিয় ছিল। সহকারী দূতাবাসের সব কর্মী গভীরভাবে নিরাপত্তাহীনতার ভুগছে।

বাংলাদেশ সরকার আরো উল্লেখ করতে চায়, গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের ঘটনা ঘটে। তারই জের ধরে এবার ত্রিপুরার কূটনৈতিক মিশনে ন্যাক্কারজনক হামলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে।

যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকানো সংশ্লিষ্ট দেশের সরকারের দায়িত্ব। এক্ষেত্রে বাংলাদেশ সরকার দ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং পরবর্তীতে একই ধরনের কর্মকাণ্ড না ঘটে তার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews