বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৪.৫৬ পিএম
  • ২৬৮ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক:

দুর্দান্ত বোলিংয়ের পর আস্থাশীল ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটল টাইগার যুবারা। শিরোপা নির্ধারণী ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভারত।

দুবাইয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ২৭.৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

একই দিন শারজাহতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পা দেয় টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৪৬.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেয়।

টাইগার যুবাদের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের সামনে ছিল ১১৭ রানের সহজ জয়ের লক্ষ্য। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনার কালাম সিদ্দিকী (০) ও জাওয়াদ আবরার (১৮) ফিরলেও সেই চাপ সহজেই সামলে নেয় বর্তমান শিরোপাধারীরা।

তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমস ৫৭ রানের জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করে দেন। জেমস ৩৬ বলে ৪টি চারে ২৬ রান করে সাজঘরে ফেরেন।

আজিজুল হাকিম তামিম ব্যাট হাতে আগ্রাসী ভঙ্গিতে খেলে ফিফটির দেখা পান। ৪২ বলে ৭ চার এবং ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। পাঁচ রানে অপরাজিত থাকা রিজান হোসেনকে নিয়ে টাইগার কাপ্তান চতুর্থ উইকেটে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এর আগে দলীয় স্কোর পঞ্চাশ পেরোনোর আগেই ৩ উইকেট হারায় পাকিস্তান। স্কোরবোর্ডে ৭৯ রান তুলতেই ছয় ব্যাটার ড্রেসিং রুমে ফেরেন। সপ্তম উইকেটে দলের হয়ে সর্বাধিক রান করা ফারহান ইউসুফ (৩২) ও ফাহাম-উল-হক ৩৪ রানের জুটি গড়ে দলকে একশ রানের গণ্ডি পার করান। এরপর ৩ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বো হাতে ঝলসে ওঠা ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে পান ৪ উইকেট। মারুফ মৃধা ২টি ও একটি করে উইকেট নেন আল ফাহাদ এবং দেবাশীষ দেবা।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আসরটির শিরোপা জিতেছিল টাইহার যুবারা। দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা নামবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews