বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

সবাই একত্র হয়েছিল বলেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১০.২০ পিএম
  • ২৫৮ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সময় সংবাদ ডেস্ক :

বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি বলে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব শ্রেণিপেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চ্যুয়ালি তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আলোচনার ভিত্তিতে ২৭ দফা ৩১ করা হয়েছে। কিন্তু এই ৩১ দফাই সবকিছু না। যদি এর চেয়ে ভালো প্রস্তাবনা কেউ দেয় অবশ্যই আমরা গ্রহণ করবো। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে তখনই আমরা ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পাবো। প্রান্তিক মানুষের কাছে ৩১ দফা নিয়ে যেতে হবে।

তিনি বলেন, প্রত্যেকটা মানুষকে স্ব স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার এবং আপনাদের। স্বৈরাচারকে পালিয়ে যেতে আমরা যে বাধ্য করেছি এটা বিএনপি একা করেনি। সব শ্রেণিপেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার।

তারেক রহমান বলেন, বিএনপির মতো একটি দল একটি সুষ্ঠু নির্বাচন চাইবে এটি স্বাভাবিক ব্যাপার। ওই পর্যন্ত যেতে হলে সবাইকে ভূমিকা নিতে হবে। এ অবস্থায় দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি।

আওয়ামী লীগ আমলে কোনো স্থানে জবাবদিহি ছিল না জানিয়ে তিনি বলেন, দলটির নেতারাই বলেছেন, হাজার কোটি টাকা তারা পাচার করেছেন। দেশে জবাবদিহি থাকলে অর্থ পাচার সম্ভব ছিল না।

মানুষের চিন্তাধারা পাল্টেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে দেশে একটি জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছি। শুধু কি এমপি-মন্ত্রীরা জবাবদিহি করবে তা নয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সবাই জবাবদিহি করবে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই সেবা নিতে পারবে। ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ যেভাবে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তেমনি জবাবদিহি নিশ্চিত করতে হলেও দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews