শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

র‍্যাব বিলুপ্তি চায় বিএনপি

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৪.৪৪ পিএম
  • ২৫৬ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপি লোগো,ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:
পুলিশ কমিশন গঠন ও দেশ-বিদেশের মহলে র‍্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বাহিনী সংস্কার সম্পর্কে বিএনপির প্রস্তাব ও সুপারিশমালা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহির ও সাবেক ডিআইজি সাঈদ হাসান খান উপস্থিত ছিলেন।

¤হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে পুলিশ বাহিনীর সীমাহীন অত্যাচার ও নির্যাতনের পরিপ্রেক্ষিতে গণশত্রুতে পরিণত হওয়া এ বাহিনী রাষ্ট্রের অপরিহার্য অংশ হিসেবে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর অপরিহার্যতার কারণে একে বাদ দেওয়ার সুযোগ নেই। এ কারণে এ বাহিনীকে জনবান্ধব করার জন্য পুলিশ বাহিনীতে সংস্কার জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রধান সুপারিশ হলো পুলিশ কমিশন গঠন করা। এ কমিশন ওয়াচ ডগ হিসেবে কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কমিশনের প্রধান হবেন এবং সদস্য সংখ্যা হবেন ৮জন। এতে সরকারি ও বিরোধী দল থেকে সংসদ সদস্য থাকবেন।

স্থানীয় পর্যায়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি নাগরিক কমিটি থাকবে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অনেক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদেরকে এরইমধ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। বিএনপির এই কমিটি র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক পুলিশ অফিসার সেনানিবাসে আশ্রয় নিয়ে পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তারা কীভাবে গেলেন একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তাদের পালিয়ে যাওয়ার পেছনে সেনাবাহিনীর কর্মকর্তারা জড়িত থাকতে পারে। তবে এই মুহূর্তে আমার কাছে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews