শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

বিজয় দিবসে বাংলাদেশের মেয়েরাও জয় উপহার দিলো

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২.৩৪ পিএম
  • ১৮৭ বার সংবাদটি পড়া হয়েছে
জয় উপহার দিলো নারী ক্রিকেট দল বাংলাদেশে

সময় সংবাদ ডেস্ক :
একদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের সুখবর দিয়েছে ঠিক অন্যদিকে কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলও জয়ের সুখবর দিলেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি২০ তে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

কুয়ালালামপুরের বিউমাস ওভালে বৃষ্টি বাগড়ায় ২০ ওভারের ম্যাচ ১৭ ওভারে নেমে আসে ম্যাচ।

এদিকে এইদিনে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।

সেই রানতাড়ায় নেমে শ্রীলঙ্কা ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তোলে। যদিও ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢিমেতালে চলে রানের চাকা। এছাড়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পরে নির্ধারিত ১৭ ওভার শেষে ৮ উইকেটে ৯৪ রানেই থেমে যায় লঙ্কান মেয়েদের ইনিংস।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। সেইদিন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews