রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

বামনায় সমাজসেবা দিবস পালিত

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ২.৫৫ এএম
  • ৪১২ বার সংবাদটি পড়া হয়েছে
বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )মোসাঃ নিকহাত আরা

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলায় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে সামনে রেখে  উক্ত আলোচানা সভায় সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোসাঃ নিকহাত আরা। তিনি বলেন,সমাজ সেবার মূল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন। এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে সঠিক নেতৃত্ব দরকার। সঠিক নেতৃত্বের মাধ্যমে সমাজের উন্নয়ন সহজ হয়। তাই সঠিক নেতৃত্বের মাধ্যমে বামনার মানুষের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে।

সমাজসেবার প্রতি অনুরোধ জানিয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মানুষের প্রতি মানুষের হক কখনো নষ্ট করা যাবে না। তাই সমাজসেবায় জনগণের জন্য যেসব সুযোগ সুবিধা আসবে সেগুলো জনগণের কাছে প্রচার করতে হবে। যোগ্য ব্যক্তিকে সুযোগ সুবিধাসহ জনগণের কল্যাণে কাজ করতে হবে।আর উন্নয়নের অংশীদার হিসেবে সমাজসেবার পাশাপাশি পরিবারের ও সমাজের সচেতন লোকজনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান উক্ত আলোচনা সভার প্রধান অতিথি।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, ওসি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া , উপজেলা জামায়েত ইসলামের সাবেক আমীর মোঃ হারুন অর রশিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, জুলাই-আগষ্ট বিপ্লবের অগ্নিকন্যা সাকিরা, উপজেলা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়নেস সঠিক মূল্যায়ন প্রয়োজন। তাহলে বৈষম্য দূর করা সম্ভব। উপজেলা সমাজসেবা কার্যালয়ের জনবল বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আলোচনা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে চেক, ঔষধ সামগ্রী ও প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews