শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

মাছ ধরার নৌকা থেকে ১ লাখ ইয়াবা জব্দ, আটক ১

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১.৩১ এএম
  • ৩৮৪ বার সংবাদটি পড়া হয়েছে
মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন করে আসছিল একটি মাদক কারবারি চক্র। ওই নৌকা থেকে গ্যালনভর্তি এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি চক্রের একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব।

আটক ব্যক্তির নাম মো. শফিক উল্লাহ (৩০)। তিনি টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর চেষ্টাকালে শফিক উল্লাহ নামের একজনকে আটক করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটক শফিক উল্লাহ অন্য সহযোগীদের নামসহ নানা তথ্য দেন। তিনি জানান, তাঁরা দীর্ঘদিন ধরে মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার আড়ালে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, নৌকাসহ আটক ব্যক্তি ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews