শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

১৩ ঘণ্টা পর বরিশাল থেকে ১৫ রুটে বাস চলাচল শুরু

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৯.৫৯ পিএম
  • ২৪২ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :
প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫ রুটে বাস চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের নেতারা।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বৈঠক আহ্বান করেছিলেন। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী।

শ্রমিক নেতারা জানিয়েছেন, আলোচনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হবে। আর বন্ধের দিনে কোন হাফ ভাড়া থাকবে না। এ বিষয়ে শিক্ষার্থীরাও একমত হয়েছে।

এর আগে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস ধর্মঘট করেন পরিবহন শ্রমিকেরা। এতে বরিশাল থেকে দক্ষিণের বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বৈঠকে উভয় পক্ষ আলোচনায় সমঝোতায় পৌঁছেছে। এরপর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।

প্রসঙ্গত মঙ্গলবার নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে বাসশ্রমিকদের বিরুদ্ধে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, ব্রজমোহন কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে বাসে বরিশালে আসছিলেন। তিনি শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাসচালকের সহকারী তার সঙ্গে তর্কে জড়ান এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেন। পরে কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার জন্য রূপাতলী বাস টার্মিনালে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews