শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

নরম হচ্ছে ভারত, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১৪ পিএম
  • ১৬৩ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক:
ভারত বাংলাদেশের সাহায্য ছাড়া চলতে পারবে না বলে জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বার্তা সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) আগরতলায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, “ভারত ও বাংলাদেশ কেউই কারও সাহায্য ছাড়া চলতে পারবে না। আমরা ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছি এবং মৈত্রী সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগও স্থাপিত হয়েছে।”

তিনি আরও বলেন, “সবকিছু প্রস্তুত, তবে সাম্প্রতিক কিছু সমস্যার কারণে কার্যক্রম শুরু করা যায়নি। আমি নিশ্চিত, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব প্রকল্প কার্যকর হবে। কারণ, বাংলাদেশও ভারতের সহায়তা ছাড়া চলতে পারে না।”

ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সংযোগ স্থাপনকারী বেশ কিছু প্রকল্প বর্তমানে স্থগিত রয়েছে। বিশেষ করে, ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু সম্পূর্ণ প্রস্তুত থাকলেও এখনো ব্যবহার করা সম্ভব হয়নি। ২০২১ সালে উদ্বোধন করা এই সেতুটি দ্বিপক্ষীয় পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “ফেনী সেতু, সাবরুম ইন্টিগ্রেটেড চেক পোস্ট, সিপাহিজলা জেলায় আন্তর্জাতিক অভ্যন্তরীণ জলপথ পরিবহনসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে বা সম্পন্ন হওয়ার পথে রয়েছে। তবে গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এসব প্রকল্পের অগ্রগতি থমকে আছে। আমরা আশা করছি, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রকল্পগুলো কার্যকর করা যাবে।”

এর আগে, অবশ্য হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার প্রাঙ্গণে ঢুকে হামলা চালায়। ওই সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে।

এ হামলায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি রাজ্য সরকারকে। এতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। শেষ অবধি নিরাপত্তাহীনতাজনিত কারণে ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ।

তখন বেশ শক্ত অবস্থানে থাকে ত্রিপুরা রাজ্য সরকারসহ ভারতের কেন্দ্রীয় সরকার। উল্টো দিকে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। এক মাস পার হতেই সেই চাপে নতজানু হয় রাজ্য সরকার। এমনটাই আভাস পাওয়া যায় ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কণ্ঠে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews