মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বরিশালের ১৬ রুটে বাস চলাচল বন্ধ

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ১৭৮ বার সংবাদটি পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:
বাসশ্রমিকদের ওপর থ্রি-হুইলার চালকদের হামলার প্রতিবাদ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তারের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের ১৬টি রুটের বাস চলাচল।

শনিবার (৮ মার্চ) দুপুরে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী দাবি করেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতি চেকপোস্ট পরিচালনা করে। আজ সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে চেকপোস্টে হামলা হয়। তারা বাসে উঠে শ্রমিক ও যাত্রীদের মারধর করেন।

আজ সন্ধ্যার মধ্যে মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তার করা না হলে দক্ষিণাঞ্চলে বাস চলাচল করবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের কর্মসূচিতে বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়েছে। এতে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ আছে।

এ বিষয়ে সিএনজি-থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সকালে খয়রাবাত সেতুর ঢালে বাস ও সিএনজি শ্রমিকদের মারামারি থমাতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

March 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews