মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

কমলো চাল-সবজি মুরগির দাম

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১.১১ পিএম
  • ১৪৮ বার সংবাদটি পড়া হয়েছে
বাজার

নিজস্ব প্রতিবেদক,সময় সংবাদ: সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে আবারও কমেছে ব্রয়লার মুরগির দাম। সেইসঙ্গে কমেছে চাল ও সবজির দামও। অজ শুক্রবার (২৩ মে) কারওয়ান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বাজারে, প্রতি কেজি ব্রয়লার এখন ১০টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সোনালি ২২০ থেকে ২৩০ টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬১০ টাকায়।

সপ্তাহ ব্যবধানে কেজিতে ১ থেকে ২ টাকা কমে মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। আটাশ চালের দাম ১ থেকে ৩ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়।

আরও পড়ুন: বাজারে এলো গোপালভোগ আম, দামে সন্তুষ্টি ক্রেতাদের

কমেছে সবজির দামও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে করোলা, কাকরোল, বেগুন, বরবটিসহ সব ধরনের সবজির দাম। বাজারে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোল আছে এই তালিকায়। এছাড়া বরবটি, কচুর লতি, উস্তা, বেগুন, ঝিঙে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

শরীফ নামে এক ক্রেতা জানান, মুরগির দাম কমেছে। দাম যদি আবার বাড়ে তাই কয়েকটি কিনেছি। সবজির দামও দেখলাম অনেক কমেছে।

সবজি বিক্রেতা সালমান বলেন, বাজারে গ্রীষ্মের সবজির প্রচুর সরবরাহ থাকায় দাম অনেকটা কম। দেশে বন্যার শঙ্কার কারণে অনেকে ক্ষেতের সবজি তুলে ফেলছেন। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা করে কমেছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews