রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫, ৪.৪১ পিএম
  • ৩২৪ বার সংবাদটি পড়া হয়েছে
বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই,ফাইল ফটো

নিউজ ডেস্ক,সময় সংবাদ: বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ভারতীয় গমাধ্যমের খবর, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে।

মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মুকুল দেবের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।

‘সান অব সারদার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন।

তিনি শোকপ্রকাশ করে বলেন, মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না— এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল। সে বাড়ি থেকে বের হতো না, বা কারও সঙ্গে দেখা করত না। শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার ভাই ও যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন। আমরা সবাই তাকে ভীষণ মিস করব।

মুকুলের বন্ধু এবং অভিনেত্রী দীপশিখা নাগপালও তার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রদ্ধা জানান। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, মুকুল কখনোই নিজের অসুস্থতা নিয়ে কারও সঙ্গে কিছু বলত না। আমাদের একটা বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে আমরা প্রায়ই কথা বলতাম। সকালে ঘুম থেকে উঠে ওর মৃত্যুর খবর পাই। তখন থেকেই ওর নম্বরে বারবার ফোন করছি, ভাবছি যদি ধরেই ফেলে!

প্রসঙ্গত, ১৯৯৬ সালে ‘দাস্তাক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন মুকুল। মুকেশ ভাটের প্রযোজনায় সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করেন। ক্যারিয়ারে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সান অফ সারদার’, ‘ডন’সহ অনেক হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমাতেও।

টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকী বাংলা বেশকিছু সিনেমাতে খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার মধ্যে অন্যতম জিৎ এর ‘আওয়ারা’।

তিনি ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews