শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

পাকিস্তানে প্রতিবছর ১ লাখ ৬৪ হাজার মানুষ মারা যাচ্ছে তামাকে

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫, ৭.১৫ পিএম
  • ১৭১ বার সংবাদটি পড়া হয়েছে
তামাকজাত পণ্য,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: তামাকজাত দ্রব্যের কারণে পাকিস্তানে প্রতি বছর গড়ে প্রায় ১ লাখ ৬৪ হাজার মানুষ মারা যাচ্ছে। সেইসঙ্গে দেশটির আর্থিক ক্ষতি হচ্ছে ২.৫ বিলিয়ন ডলার। বিশাল এই ক্ষতি থেকে বাঁচতে দ্রুত তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানো জরুরি বলে অভিমত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।

বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তামাকজনিত রোগ এবং এর কারণে স্বাস্থ্য খাতে ব্যয়ের কারণে প্রতি বছর প্রায় ৭০০ বিলিয়ন রুপি বা ২.৫ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান। তামাকজাত পণ্য যেই উৎপাদন করুক না কেন, সবার স্বাস্থ্যের জন্যই এটি অত্যন্ত ক্ষতিকর; বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য এটি বড় ঝুঁকি তৈরি করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস সামনে রেখে তামাকজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তারা বলেছে, তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর বাড়ানো। এতে সরকারের রাজস্ব বাড়বে, যেটা স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় করা যাবে। একইসঙ্গে অনেক মানুষের জীবনও রক্ষা করা যাবে। যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তামাক পাকিস্তানের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে থাকবে। এর ফলে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করাও কঠিন হয়ে পড়বে দেশটির জন্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গবেষণায় দেখা গেছে যে তামাকজাত দ্রব্যে কর বাড়ালে একদিকে যেমন সরকারের আয় বাড়ে, অন্যদিকে মানুষের মধ্যে তামাকের ব্যবহার কমে। ফলে, একদিকে তামাকজনিত রোগও কমে আসে, অন্যদিকে স্বাস্থ্যখাতের ওপর চাপও হ্রাস পায়।

২০২৩ সালে পাকিস্তানে তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর পর তামাক ব্যবহারের হার ১৯.২ শতাংশ কমে গেছে দেশটিতে। ২৬.৩ শতাংশ ধূমপায়ী তাদের সিগারেট খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। একই সময়ে সিগারেট থেকে ফেডারেল এক্সাইজ ডিউটির আয় বেড়েছে ৬৬ শতাংশ।

 

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews