শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,৭ জুন পবিত্র ঈদুল আজহা

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫, ৭.৪০ পিএম
  • ১৬২ বার সংবাদটি পড়া হয়েছে
পবিত্র ঈদ,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সে হিসেবে আগামী ৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানায় দেশটির সুপ্রিম কোর্ট। এদিন দেশটির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে চাঁদ ওঠার মাধ্যমে আজ বুধবার থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ফলে ওসব দেশে ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে পাকিস্তান, মালয়েশিয়া ও ব্রুনাই একদিন পিছিয়ে বাংলাদেশের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পালনের তারিখ ঘোষণা করেছে।

এদিকে গতকাল মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি জানায়, দেশটির আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

মালয়েশিয়া ও ব্রুনাই কর্তৃপক্ষ জানায়, দেশ দুটিতে চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

May 2026
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews