রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান : আইআরজিসি প্রধান

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮.০৩ পিএম
  • ১৭২ বার সংবাদটি পড়া হয়েছে
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। ,ছবি সংগৃহীত

নিউজ ডস্কে,সময় সংবাদ: ইসরায়েলি হামলার পর কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। তিনি বলেন, তেহরান শিগগিরই ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে। খবর নূর নিউজের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে এ বার্তা পাঠান আইআরজিসির নবনিযুক্ত কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর।

পাকপৌর বর্বর ইসরায়েলি সন্ত্রাসী হামলার ঘটনায় তার পূর্বসূরী ও সঙ্গীদের প্রতি সমবেদনা জানিয়ে ঘোষণা করেন, ‘অপরাধী ও অবৈধ ইহুদিবাদী শাসনব্যবস্থা ভয়াবহ এবং ধ্বংসাত্মক পরিণতির একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হবে এবং শিগগিরই এই শিশু-হত্যাকারী শাসনব্যবস্থার জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে।’

ইসরায়েলি বাহিনী শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানের আশপাশে এবং ইরানের অন্যান্য শহরে সামরিক হামলা শুরু করে। ছবিতে রাজধানীর বেশ কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা জানান, তারা নিহতদের মধ্যে নারী ও শিশুদের মৃতদেহ দেখতে পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews