রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

আদালত ফ্যাসিস্টমুক্ত করলেই বিচারবিভাগ কলঙ্কমুক্ত হবে: সালাহউদ্দিন আহমেদ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৭.৫৮ পিএম
  • ২৫৩ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমেদ,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক,সময় সংবাদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উচ্চ ও নিম্ন আদালত ফ্যাসিবাদের দোসরমুক্ত করলেই বিচারবিভাগ কলঙ্কমুক্ত হবে। তিনি বলেন, স্বাধীন বিচারব্যবস্থার সুফল জনগণকে ভোগ করতে হলে আগে উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে

আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের এসব দলীয় বিচারকরা অবৈধভাবে সাজা দিয়েছে। সেসব ফ্যাসিস্টদের যেন আমরা রক্ষা না করি, আমরা চাই উচ্চ এবং নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসরেরা না থাকে।

বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন যাদের বিরুদ্ধে বদলি, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এটা যথেষ্ট নয়। তাদের অপরাধের জন্য নির্দিষ্ট করে শুধু চাকরি গেলে হবে না, অপরাধের জন্য তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে। তাছাড়া উচ্চ এবং নিম্ন আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে যতই আমরা স্বাধীন বিচারব্যবস্থা করি না কেন, সেটার সুবিধা এরাই ভোগ করবে। এদের মাধ্যমে যদি বিচারব্যবস্থা কার্যকর হয়, যতই আমরা কড়া আইন করি এটার অপব্যবহার তারাই করবে এবং এখনো করছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জেলা পর্যায়ে থেকে হাইকোর্ট পর্যন্ত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোসর, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু সবাই অনায়াসেই জামিন পাচ্ছে। এসব করছে ফ্যাসিস্টদের দোসররা।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ব্যাপারটি আইন দ্বারা নিয়ন্ত্রণ করা উচিত। বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ বড় বড় অপরাধ করা আসামিদের ক্ষমা প্রদর্শন করা হয়েছে। তাই এ ক্ষমতা প্রয়োগে একটি বিধান তৈরি করে কমিশন গঠন ও নীতিমালা প্রণয়ন করা যেতে পারে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে এমন কিছু পরিবর্তন করা উচিত হবে না যেটি পরে টিকবে না।রাষ্ট্র ও জনগণের কাছে আমাদের দায় রয়েছে। আমরা এখানে যে মতামত দিচ্ছি তা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews