রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪.১৮ পিএম
  • ৩৭০ বার সংবাদটি পড়া হয়েছে
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলী। ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে করাচির নিজ ফ্ল্যাট থেকে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতের চলচ্চিত্র বিষয়ক পোর্টাল সিয়াসাত ডটকমের তথ্যানুসারে, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা জানান, ওই ফ্ল্যাটটির মালিক ভাড়া বাকি থাকায় আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার বিকেলে ফ্ল্যাটটি খালি করার জন্য পুলিশ সেখানে যায়। ভেতর থেকে কেউ সাড়া না দেয়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এ সময় মেঝেতে অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলী। ছবি : সংগৃহীত

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটটি ভেতর থেকে বন্ধ ছিল, এমনকি ব্যালকনির দরজাও বন্ধ করা ছিল। এতে প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘মরদেহটি একেবারে পচে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’

জানা গেছে, গত সাত বছর ওই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা আসগর। ২০২৪ সাল থেকে তিনি বাড়িভাড়া পরিশোধ করেননি। তার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হুমায়রার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews