বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গোপালগঞ্জে কারাগারে হামলা: ভাঙচুর, আগুন, লুটপাট

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬.০৬ পিএম
  • ৫৭৬ বার সংবাদটি পড়া হয়েছে
গোপালগঞ্জ কারাগার,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার (১৬ জুলাই) বিকেলে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই হামলার রেশ গিয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগারে, যেখানে সংঘবদ্ধ হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মূল ফটক ভাঙার চেষ্টা করা হয়।

কারাগারে দায়িত্বরত কারা রক্ষীরা হামলায় আহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী চরম সতর্ক অবস্থানে চলে আসে।

হামলার জেরে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপি নেতাদের বহরে ইটপাটকেল ছোঁড়া হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। একপর্যায়ে পুলিশ ও সেনা সদস্যদেরকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

ঘটনার পর পুরো জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে সকল রাজনৈতিক কার্যক্রম ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

July 2026
T F S S M T W
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews