রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর:প্রধানমন্ত্রী তারেক রহমান শরীয়তপুরে পরকীয়ায় সাড়া না দেওয়ায় মিথ্যা ধর্ষণ অভিযোগের দাবি, আতঙ্কে পরিবার বিএনপির রাজনীতিতে সক্রিয় গাজী জহিরুল ইসলাম সবুজ, আন্দোলন-সংগ্রামে একাধিকবার হয়রানির অভিযোগ মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী Protected: ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ

বেড়েই চলছে নিত্যপণ্যের দাম

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২.৫১ পিএম
  • ৬৪০ বার সংবাদটি পড়া হয়েছে
বাজার

নিউজ ডেস্ক, সময় সংবাদ : চালের দাম বাড়ার পর আর কমছে না। কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছাড়িয়ে আর নামছে না। অন্য সবজির দাম সপ্তাহের ব্যবধানে এক লাফে অনেক বেড়ে গেছে। বেগুনের কেজি ১৬০ টাকা ছুঁয়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। ইলিশ মাছের দাম কেজি ৩ হাজার টাকা থেকে আর কমছে না।

পাঙাশ, তেলাপিয়া, এমনকি সিলভার কার্প মাছের কেজি ৩০০ টাকা ছাড়িয়েছে। মূল্যবৃদ্ধি কোনোক্রমেই ঠেকানো যাচ্ছে না। ভোক্তাদের অভিযোগ, বাজারে ভোক্তা অধিদপ্তরের কোনো অভিযান নেই। এই সুযোগে বিনা ছুতায় বিক্রেতারা সিন্ডিকেট করেই দাম বাড়াচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন, বৃষ্টি-বাদলে সরবরাহ কমে গেছে। এ জন্য দাম বাড়ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর হাতিরপুলসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা

গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ৩২০ টাকায় বিক্রি হয়। বৃহস্পতিবার তা বিভিন্ন বাজারে ৩৪০ থেকে ৩৫০ টাকায় ঠেকেছে। ১৭০ টাকার ব্রয়লার মুরগিও ১৯০ টাকায় বিক্রি হয়। খুচরা বিক্রেতারা বলছেন, মধ্যস্বত্বভোগীরা তিন দিনের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা বেশি দামে আমাদের কাছে বিক্রি করছেন। তাহলে কীভাবে কম দামে বিক্রি করব।

হাতিরপুল বাজারের মায়ের দোয়া পোলট্রি হাউসের স্বত্বাধিকারী দ্বীন মোহাম্মদ ও মোহাম্মদপুরের টাউন হল বাজারের ব্রয়লার হাউসের স্বত্বাধিকারী শিবলী মাহমুদসহ অন্য খুচরা বিক্রেতারা বলেন, ‘সোনালির সঙ্গে ব্রয়লারের দামও মধ্যস্বত্বভোগীরা বাড়িয়েছেন। এ জন্য বেশি দরেই আমাদের বিক্রি করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘এভাবে একটার পর একটা জিনিসের দাম বাড়ছে। কোনো কারণ ছাড়াই বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। অথচ বাজারে সরকারের কোনো অভিযান নেই।’

অন্য বাজারেও ভোক্তাদের খেদোক্তি প্রকাশ করতে দেখা যায়। আগের মতোই দেশি মুরগি ৬৫০ থেকে ৬৮০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০, খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি ও ডিম ১২০ থেকে ১৩০ টাকা ডজনে বিক্রি হয়।

বর্ষা মৌসুম শুরু হলেও বাজারে নদীর মাছের সরবরাহ কম হওয়ায় বেশি দামেই বিক্রি হচ্ছে। কাজলি, ট্যাংরা, চিংড়ির দাম ৮০০ থেকে ১২০০ টাকা। বাইলা মাছও ১ হাজার থেকে দেড় হাজার টাকা কেজি। তবে আকারভেদে চাষের রুই, কাতলা মাছের কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০, চিংড়ি ৫০০ থেকে ৮০০, এবং কাঁচকি মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরিবের প্রিয় তেলাপিয়া, পাঙাশ ও সিলভার কার্প মাছও ২২০ টাকা থেকে বেড়ে সপ্তাহের ব্যবধানে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

মৌসুম শুরু হলেও বাজারে ইলিশ অতি চড়া দামে বিক্রি হচ্ছে। দাম একেবারে নাগালের বাইরে চলে গেছে।

বৃহস্পতিবারও কেজি ৩ হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। ছোট বা ৫০০ গ্রাম ওজনের ইলিশের দামও দেড় থেকে ২ হাজার টাকা।

টাউন হল বাজারের ইলিশ মাছ বিক্রেতা রমজান আলীসহ অন্যরা খবরের কাগজকে বলেন, ‘মৌসুম শুরু হয়েছে। তবে নদীতে আগের মতো ইলিশ পাওয়া যায় না। এ জন্য দাম বেশি।’

লাফিয়ে বাড়ছে সবজির দর

অধিকাংশ সবজির দাম কেজিতে এক লাফে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। আগের সপ্তাহে বেগুন ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও গতকাল তা ১৬০ টাকায় ঠেকেছে। টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকার কমে মিলছে না। পটোল, ঝিঙে, ধুন্দুল, ৬০ থেকে ৮০ টাকা, শসা ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। ৮০ থেকে ১২০ টাকার কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কচুরমুখি ও কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকায়, শজনে ডাঁটা ১২০ থেকে ১৪০ টাকায়, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পুঁইশাকের আঁটি ৪০ টাকা। হাতিরপুল বাজারের কাজল মিয়াসহ অন্য সবজি বিক্রেতারা খবরের কাগজকে বলেন, ‘বৃষ্টি-বাদলে অধিকাংশ এলাকা ডুবে গেছে। সরবরাহ কমে গেছে। এ জন্য সবজির দাম বাড়তি।’

তবে বিভিন্ন বাজারে দেখা গেছে, আগের মতোই আলুর কেজি ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি, দেশি আদা ১২০ থেকে ১৩০ টাকা, আমদানি করা আদা ১৮০ থেকে ২২০, দেশি রসুন ১২০ থেকে ১৪০, আমদানি করা রসুন ১৮০ থেকে ২৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাড়তি দরে চাল বিক্রি

বোরো ধান উঠার পর সরকার চাল কেনার ঘোষণা দিলেও কমেনি চালের দাম। গতকালও বাড়তি দরে বিভিন্ন বাজারে চাল বিক্রি করতে দেখা যায়। মনজুর, রশিদ, সাগরসহ অন্যান্য কোম্পানির মিনিকেট চালের দাম বেড়ে কেজি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডায়মন্ড, হরিণ, মোজাম্মেল কোম্পানির চাল আরও বেশি দামে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আটাশ চালের দামও বেড়ে ৬২ থেকে ৬৫ টাকা ও মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews