সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২.১২ পিএম
  • ৩০০ বার সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন। কাজ, সমাজ, সংস্কৃতি কিংবা সমসাময়িক ইস্যুতে তিনি অনায়াসে কথা বললেও নিজের সম্পর্ক বা ভালোবাসার গল্প সবসময় আড়ালে রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙেছেন সেই নীরবতা। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। এই দুই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সে ধারাবাহিকতায় ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের ওপর আলো ফেলেন জয়া। কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে জয়ার সোজাসাপটা উত্তর, “হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।”

কেন সেই মানুষটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তা জানিয়ে অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটা অনেক বড় বিষয়। আমার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতায়) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না। আমাকে কাজ করতে দিচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়।”

অভিনেত্রী সামান্থা: না খেয়ে দিন থেকে ১০০ কোটির মালিক
অভিনেত্রী সামান্থা: না খেয়ে দিন থেকে ১০০ কোটির মালিক
বিস্তারিত পড়ুন
জয়া আরও জানান, তারা দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। “আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তাঁর প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে,” বলেন জয়া। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এসব মিলেই তাদের সম্পর্ককে দৃঢ় করেছে বলে তিনি উল্লেখ করেন।

তবে বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, “বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews