শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯.০১ পিএম
  • ২০২ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপি,ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩১ আগস্ট) দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি-ই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। আমাদের প্রস্তাবিত ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা গেলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আনা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট দলকে সমর্থন দিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।” তিনি অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকেও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর চেষ্টা চলছে।

স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, “দেশের কঠিন সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে বলেও দাবি করেন।

এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “জাতিকে ঐক্যবদ্ধ করতে জাতীয়তাবাদী পতাকাই ছিল মূল চালিকা শক্তি। বিএনপির হাত ধরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটবে এবং গণতন্ত্র রক্ষা পাবে।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews