শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

রাজশাহীতে ব্যবসায়ীর টাকার ব্যাগসহ মোটরসাইকেল ছিনতাই

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮.২৬ পিএম
  • ২৯৪ বার সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের সিটিটিভি ফুটেজ (লাল বৃত্তে ছিনতাইকারীরা)। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে এক ব্যবসায়ীর মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালিয়ে টাকার ব্যাগ ও মোটরসাইকেল ছিনতাই করেছে একদল সন্ত্রাসী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের আলিগঞ্জ এলাকার পিঁয়াজের মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. চাঁদ (৩৮)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মালদা কলোনীর বাসিন্দা মজিবুর রহমানের ছেলে এবং নগরীর শাহ মখদুম থানা মোড় এলাকায় এসআর ট্রেডার্স নামের একটি হার্ডওয়্যার দোকানের স্বত্বাধিকারী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে প্রায় সাড়ে ১২ লাখ টাকা কালেকশন করে কাশিয়াডাঙ্গা থেকে নিজ প্রতিষ্ঠানের পথে ফিরছিলেন মো. চাঁদ। পথে আলিগঞ্জের পিঁয়াজের মোড়ে পৌঁছালে স্থানীয় কয়েকজন যুবক তার মোটরসাইকেল থামিয়ে দাঁড় করায়। তারা প্রথমে মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় এবং অল্প দূরে সরিয়ে নেওয়ার পর বাঁশের লাঠি দিয়ে চাঁদের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ছিনতাইকারীরা চেঁচামেচি করে তিনি ‘দুর্ঘটনায় পড়েছে’ বলে চালাতে থাকে। আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত তারা টাকার ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মো. চাঁদ বলেন, ‘কাশিয়াডাঙ্গা থেকে টাকা কালেকশন করে ফিরছিলাম। পথেই তিন যুবক আমার মোটরসাইকেল থামিয়ে চাবি নিয়ে নেয়। আমি কারণ জানতে চাইলে তারা হামলা চালায়। এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে শুয়ে আছি। আমার কাছে থাকা সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে তারা পালিয়েছে। ছিনতাইকারীদের আমি চিনতে পারিনি। তারা এমনভাবে মাথায় আঘাত করেছে আমার নাক দিয়ে অঝরে রক্ত ঝরছে।’

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক প্রথমে ব্যবসায়ীকে থামতে ইঙ্গিত দেন। তিনি থামলে মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে চাবি ছিনিয়ে নেন। পরে মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে কয়েক দফা আঘাত করেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দৌড়ে এলে তারা দ্রুত টাকার ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি।

পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানকেও একাধিকবার কল করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews