রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

নতুন ও তরুণ ভোটাররা ইসলামের পক্ষে থাকবেন: ডা. সুলতান আহমেদ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.০৩ এএম
  • ২৯১ বার সংবাদটি পড়া হয়েছে

ইব্রাহীম খলীল (বরগুনা) পাথরঘাটা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আলহাজ্ব ডা. সুলতান আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। চিকিৎসক থেকে রাজনীতিতে আসা এই প্রার্থীকে এলাকাবাসী প্রধানত একজন সমাজসেবক হিসেবে চেনেন।

শিক্ষাগত ও পেশাগত জীবন:
বেতাগী উপজেলার আয়লা-চান্দখালী গ্রামে জন্মগ্রহণকারী ডা. সুলতান আহমেদ ১৯৭৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে আয়ারল্যান্ড (ডাবলিন) থেকে শিশু চিকিৎসায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ১৪ বছর চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে ফেরার পর ঢাকায় আল-মানার হাসপাতালসহ একাধিক হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করেন।

পরিবার:
তাঁর স্ত্রী প্রফেসর ডা. সুরাইয়া বেগম একজন খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। দুই সন্তানসহ পরিবারের অনেক সদস্যই চিকিৎসা ও বিচার বিভাগে কর্মরত।

রাজনৈতিক কার্যক্রম:
শিক্ষাজীবন থেকেই ডা. সুলতান আহমেদ ইসলামী ছাত্র মিশন ও ছাত্রশিবিরে যুক্ত ছিলেন। দেশে ফেরার পরে জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে-শুরার সদস্য ও ধানমন্ডি থানার নায়েবে আমীর। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাভোগ করেছেন। এলাকায় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজে সরাসরি সম্পৃক্ত রয়েছেন; গরিব শিক্ষার্থী ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান, স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার।

ভবিষ্যৎ পরিকল্পনা (সংক্ষিপ্ত):
নির্বাচিত হলে তিনি বরগুনা-২ আসনের জন্য নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান:

যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করা।

আধুনিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।

কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন।

বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।

নদীভাঙন ও জলদস্যু দমন।

ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে ট্রাস্ট গঠন।

মাদক ও সন্ত্রাস নির্মূল।

ভোটারদের উদ্দেশ্যে:
ডা. সুলতান আহমেদ বলেন, “বেতাগী-বামনা-পাথরঘাটা একটি সম্ভাবনাময় এলাকা। উন্নত, সন্ত্রাসমুক্ত ও শিক্ষিত সমাজ গড়তে আমি জনগণের দোয়া ও সমর্থন চাই। আমি আশাবাদী যে নতুন ও তরুণ ভোটাররা ইসলামের পক্ষে থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews