বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

চেন্নাইয়ে থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৪ জনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১১ পিএম
  • ১৫৪ বার সংবাদটি পড়া হয়েছে
ভারতের চেন্নাইয়ে আজ শনিবার চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি সমাবেশে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়

সময় সংবাদ ডেস্ক : ভারতের চেন্নাইয়ে আজ শনিবার চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি সমাবেশে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়

অভিনয় থেকে রাজনীতির মাঠে নামা তামিল চলচ্চিত্রের নায়ক থালাপতি বিজয়ের একটি সমাবেশে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু রাজ্যের কারুর জেলায় ওই রাজনৈতিক সমাবেশে প্রায় ছয় ঘণ্টা ধরে লোকজন অপেক্ষা করছিলেন থালাপতি বিজয় আসার জন্য। তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয় একেবারে শেষ সময়ে ওই সমাবেশে যোগ দেন। খবর এনডিটিভির।

তামিল নাড়ুর সরকারি কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও ৪০০ জনকে হাসপাতালে আনা হচ্ছে।

রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রানিয়াম কারুরে ছুটে গেছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কারুর জেলার সচিব সেনথিবালাজিকে পুরো পরিস্থিত ‌পর্যবেক্ষণ করতে বলেছেন। মুখ্যমন্ত্রী স্টালিন সামাজিক মাধ্যম এক্সে তার পোস্টে বলেন, কারুর থেকে উদ্বেগজনক খবর আসছে। পদদলিত হয়ে যারা জ্ঞান হারিয়েছেন তাদের হাসপাতালে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনসভার স্থানটিতে লোকজন উপচে পড়ছিল এবং তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এ সময় তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভি) দলের প্রধান থালাপতি বিজয় তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকজন কর্মী এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতামূলক বেল বাজান। একপর্যায়ে থালাপতি বিজয় তার বক্তব্য বন্ধ করে দেন এবং প্রচারণার কাজে ব্যবহার করা বাস থেকে পানির বোতল ছুড়তে থাকেন।

বার্তা সংস্থা পিটিআই জানায়, অ্যাম্বুলেন্সগুলোকে ভিড় ঠেলে ঘটনাস্থলে যেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল।

থালাপতি বিজয়ের বিরুদ্ধে এর আগেও সমাবেশ করার সময় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সম্প্রতি পুলিশ তার সমাবেশে ২৩টি শর্ত আরোপ করে সমাবেশের অনুমতি দেয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

September 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews