সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৬০ হাজারে মুক্তি

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫.২৩ পিএম
  • ২৪২ বার সংবাদটি পড়া হয়েছে
অপহরণ

‎নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় অপরাধ চক্রের সদস্যরা। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ৬০ হাজার টাকা দিয়ে মুক্ত হন এই ব্যবসায়ী।

অপহরণের শিকার মো. মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলমপুরা গ্রামের আব্দুল বাছিদের ছেলে। ‎সোমবার (৬ অক্টোবর) ভোর ৬টায় অপহরণের ঘটনা ঘটে। এর পর বিকেলে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে স্বজনরা।

‎আহত মকবুলের ভাই মো. শাহ আলম ‎বলেন, আমার ভাই গরুর ভুঁড়ি ব্যবসা করে। তিনি প্রতিদিনের মতো ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গরুর ভুঁড়ি কিনে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় বিক্রি করতেন। আজ (সোমবার) ভোরের দিকে আমার ভাই যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে আসামাত্রই একটি কালো মাইক্রোবাসে থাকা চার থেকে পাঁচজন আমার ভাইয়ের চোখ মুখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তারা আমার ভাইকে গাড়ির ভেতরে হাতুড়ি দিয়ে বাম হাতে এবং বাম পায়ের গোড়ালিতে পিটিয়ে গুরুতর আহত করে। তখন তারা আমার ভাইয়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শাহ আলম বলেন, অপহরণকারীরা আমার মোবাইল ফোনে কল করে মুক্তিপণ চাইলে আমরা অনেক অনুরোধ করে আমার ভাইয়ের বিকাশ নম্বরের মাধ্যমে ওই অপহরণকারীদের জন্য ৬০ হাজার টাকা বিকাশ করি। অপহরণকারীরা মুক্তিপণের টাকা পেয়ে আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও মদনপুর বাস স্ট্যান্ডের পাশে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমার ভাই একটু সুস্থ হলেই এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট থানায় মামলা করবো।

‎এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, সোমবার বিকেলের দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews