শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ

দিনাজপুরের কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ১৫০ টাকা

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬.৩২ পিএম
  • ২৭৩ বার সংবাদটি পড়া হয়েছে
কাঁচা মরিচ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দু’দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১৫০ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। জানা যায়, দুর্গাপূজায় আমদানি বন্ধ থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে ফুলবাড়ীর হাটবাজারে কাঁচা মরিচের দাম বেড়ে ৩শ’ টাকা কেজিতে বিক্রি হয়। গত শনিবার পর্যন্ত এ দাম বজায় থাকলেও গত রোববার সকাল থেকে কেজিতে ১শ’ টাকা কমে বিক্রি হয়েছে ২শ’ টাকা কেজি দরে। তবে আজ সোমবার (৬ অক্টোবর) সেই মরিচ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজিতে।

আজ সোমবার (৬ অক্টোবর) সকালে পৌর বাজারে বাজার করতে আসা একরামুল হক বলেন, প্রতিটি পণ্যের দাম বাড়তির দিকে। তাই প্রয়োজন মাফিক পণ্য কেনা সম্ভব হচ্ছে না। তবে কাচা মরিচের দাম কমে আসায় কিছুটা সস্তি ফিরেছে।

বাজারের খুচরা সবজি বিক্রেতা শাহাজামাল বলেন, ছুটি শেষে হিলি বন্দর দিয়ে আবারও মরিচ আমদানি শুরু হওয়ায় এখন কাঁচা মরিচ ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দু’দিনের ব্যবধানে ১৫০ টাকা দাম কমেছে। পাইকারি বাজারের আড়ৎদার অজয় দত্ত ও হামিদুল ইসলাম বলেন, ভারতীয় মরিচের আমদানি বেড়ে যাওয়ায় হাটবাজারে দাম কমে এসেছে। আগামীতে আরও দাম কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews