শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি ব্যয় সংকোচনের নতুন পদক্ষেপ: বহু সুবিধা হ্রাস করা হয়েছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়:চিফ হুইপ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

শেষ মুহূর্তে ৩-৪ গোলে হারালো বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯.৫৫ পিএম
  • ২৫৪ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষা ফুরানোর সুযোগ ছিল আজ। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হেরে সেই স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। ১৯৮০ সালে প্রথম ও শেষবারের মতো এশিয়া কাপে খেলা বাংলাদেশ এরপর আর কখনো মহাদেশীয় টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেনি।

আজ ঘরের মাঠে শুরুটা ছিল স্বপ্নময়। ম্যাচের ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারের বাঁকানো শট জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে দর্শকসারি।

তবে প্রথমার্ধের যোগ করা সময়েই আসে ধাক্কা। ফাহিমের হেড থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশ, সুযোগটি কাজে লাগান হংকংয়ের ব্রাজিলীয় বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো, ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুলের মাশুল গুনতে হয় বাংলাদেশকে। ৫০ মিনিটে শাকিল আহাদ তপুর ভুল পাস থেকে গোল করেন রাফায়েল মারকিয়েস। কিছুক্ষণ পরই এভারটনের হেড অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে যায়। কিন্তু ৭৫ মিনিটে আবারও রাফায়েল গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন হংকংকে।

শেষ দিকে মরিয়া হয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ৮৪ মিনিটে শেখ মোরসালিন গোল করে ব্যবধান কমান, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগে। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেন শমিত শোম, আন্তর্জাতিক অঙ্গনে এটি তার প্রথম গোল।

৩-৩ সমতায় শেষ মুহূর্তে ড্র নিশ্চিত ভেবেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। কিন্তু হঠাৎ নেমে আসে নীরবতা যোগ করা সময়ের ১১তম মিনিটে রাফায়েলের হ্যাটট্রিক গোলের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন।

হাভিয়ের কাবরেরার শিষ্যরা লড়াই করেও শেষ পর্যন্ত হার মানে ভাগ্যের কাছে। ফলে আবারও এশিয়া কাপের স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশের ফুটবলে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

October 2026
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews