শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

ঢাকার উন্নয়ন ধারণায় মৌলিক পরিবর্তন জরুরি: রিজওয়ানা হাসান

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১.৪৯ পিএম
  • ৯৭ বার সংবাদটি পড়া হয়েছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।ফাইল ছবি

নিউজ ডেস্ক,ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার অতিরিক্ত কংক্রিটনির্ভরতা নগরীকে অনিরাপদ ও দুর্ব্যবস্থাপনার দিকে ঠেলে দিয়েছে। সমস্যা চিহ্নিত হলেও সমাধানে সাহসী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তাই ঢাকার উন্নয়ন ধারণায় মৌলিক পরিবর্তন আনা এখন সময়োপযোগী।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) এর কারিগরি সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন “Project for Development of Policy and Guidelines for Transit-Oriented Development along Mass Transit Corridors” এর চতুর্থ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা বলেন, ‘কার্যকর সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার জরুরি। তিনি ঢাকার নাজুক গণপরিবহণ ব্যবস্থার সমস্যা তুলে ধরেন এবং বলেন, ‘কালো ধোঁয়া নির্গতকারী বাস রাস্তায় চলছে। স্মার্ট গণপরিবহন ব্যবস্থা এখন বিলাসিতা নয়, অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘ট্রানজিট-অরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) স্মার্ট পরিবহণ ও নগর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, তবে পরিবেশগত অখণ্ডতা ক্ষুণ্ন করা ঠিক হবে না। মেট্রো স্টেশন বা বাণিজ্যিক স্থাপনার জন্য উন্মুক্ত স্থান ও সবুজ অঞ্চল নষ্ট হওয়া উচিত নয়।’

পুরান ঢাকায় রাসায়নিক গুদাম স্থানান্তরসহ শহরের সবুজায়ন উদ্যোগে কমিউনিটির অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছেন। তিনি উন্মুক্ত পার্ক ও সবুজ এলাকা বৃদ্ধির সম্ভাবনায় আশাবাদী হলেও অপ্রয়োজনীয় বাজার নির্মাণের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি ফারুক আহমেদ, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমহিদে। সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

November 2026
T F S S M T W
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews