বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্র সহ কিশোর গ্যাং এর ১০ সদস্য গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১২.৩৫ পিএম
  • ৪৫৮ বার সংবাদটি পড়া হয়েছে

এ আর হানিফঃ রাজধানীর ডেমরা হাজী বাদশা মিয়া রোড বসত বাড়ি এলাকায় যৌথঅভিযান চালিয়ে চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।এ সময় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের ১০ জন সদস্যকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের মেকানাইজড বিগ্রেড এর ব্যবস্থাপনায় ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড ব্রিগেড এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড ব্রিগেডের টুওয়াইসি লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ডেমরা থানা অন্তর্গত হাজী বাদশা মিয়া রোড রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন বসতবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।এ সময় গ্রেপ্তারকৃতরা হলো- রিজন ইসলাম, মুশফিকুর রহমান অনন্ত,মোঃ নাঈম আলম, মোঃ শামীম, মোহাম্মদ ওয়াস্তি, মোঃ সোলেমান মিয়া, মোঃ ফাহাদ, কাউসার ও মোঃ রোমান।অভিযানে সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, উদ্ধার করা হয়।

রাত ৮ টার দিকে বসতবাড়ি এলাকার নির্মানাধীন একটি ভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আমাদের মূল কাজ হচ্ছে দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ পরিষ্কার রাখা, এ লক্ষ্যে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা এই অভিযান পরিচালনা করি, ড্রোনের মাধ্যমে এসব অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করি। এই এলাকাটির এমন অবস্থা এখানে গাড়ি নিয়ে অভিযান করা খুবই দুরূহ। আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews