সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা বিএনপির: তারেক রহমান

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৭.৩০ পিএম
  • ৩৪৬ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিবিসি বাংলা

নিউজ ডেস্ক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, দেশে দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলের রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জনগণের আস্থা অর্জন করতে না পারলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। বিভাজন ও বিভক্তি রেখে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। দলীয় দৃষ্টিকোণ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বিচার নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, দুর্নীতি প্রতিরোধে বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে স্বাবলম্বী মা ও স্বাবলম্বী পরিবার গড়তে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হবে।

শিক্ষা খাতের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, স্কুল পর্যায়ে একাধিক ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীরা নিজেরাই নির্ধারণ করবে কোন ভাষা তারা শিখতে চায়। ইংরেজির পাশাপাশি আরও একটি অতিরিক্ত ভাষা শেখা বাধ্যতামূলক করার কথা বলেন তিনি।

তরুণদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যাতে রাষ্ট্রীয় সুবিধা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

দেশব্যাপী প্রায় তিন লাখ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। অনেকেই নানা প্রতিশ্রুতি দিলেও কীভাবে দেশ পরিচালনা করবে তার বিস্তারিত পরিকল্পনা বিএনপি ছাড়া আর কেউ উপস্থাপন করতে পারেনি বলেও মন্তব্য করেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews