শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

মা-মেয়ে নৃসংশ হত্যাকান্ড; কি ঘটেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯.২৯ পিএম
  • ১৪১ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা-মেয়ে হত্যাকাণ্ডের নেপথ্য কারণ হিসেবে চুরি ধরা পড়াকে দায়ী করেছেন গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার স্বামী রবিউল ইসলাম। তিনি দাবি করেন, বাসা থেকে কিছু জিনিসপত্র চুরি করার সময় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটান আয়েশা।

বুধবার দুপুরে বরিশালের নলছিটির কয়ার চর এলাকা থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর জোনের এএসপি মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল এ অভিযান চালায়।

হত্যার বিবরণ-
গ্রেপ্তার স্বামী রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সে (আয়েশা) কিছু জিনিস চুরি করে এনে আমাকে দেবে—এটাই ভাবছিল। ল্যাপটপ–মোবাইল চুরি করার সময় বাসার ম্যাডাম তাকে পেছন থেকে ধরে ফেলেন। তখন সে হাতে থাকা ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে। পরে ম্যাডামের মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় প্রবেশ করে আয়েশা। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ৯টা ৩৬ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজে এসব স্পষ্ট দেখা যায়।

ঘটনার সময় যা ঘটেছিল-
নিহত লায়লা আফরোজ (৪৮) ছিলেন গৃহিণী, আর মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) নবম শ্রেণির শিক্ষার্থী। নাফিসার বাবা আজিজুল ইসলাম জানান, তিনি সকালে স্কুলের উদ্দেশে বের হওয়ার পরই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। বাড়ি ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মাকে হত্যার বিষয়টি বুঝতে পেরে নাফিসা দ্রুত ডাইনিং রুমের ইন্টারকমে ফোন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ধস্তাধস্তির সময় ইন্টারকমের লাইন খুলে গেলে সে ব্যর্থ হয়। পরে তাকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাসার বাথরুম থেকে উদ্ধার হওয়া সুইচ–গিয়ার ছুরি ও ফল কাটার ছুরি দিয়েই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পূর্বপরিচয় ও পরিকল্পনা-
পুলিশ বলছে, ঘটনার চার দিন আগে কাজ নেন আয়েশা। নিজেকে আয়েশা নামে পরিচয় দিলেও তার প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ রয়েছে। হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে বেরিয়ে গিয়ে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন তিনি।

এই ঘটনায় গৃহকর্তা এম জেড আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। দারোয়ান মালেককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ বলছে, চুরি ধরা পড়ার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পনাহীনভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে আয়েশা। তবে ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews