বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

স্ত্রী ও প্রেমিকের পরিকল্পনায় গৃহকর্তা খুন

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪.২৬ পিএম
  • ২৬০ বার সংবাদটি পড়া হয়েছে

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার পূর্ব ঘোপখালী গ্রামের পাঁচ সন্তানের জনক আবদুল জলিলকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও গৃহকর্মী পরকীয়া প্রেমিক আল আমিন (৩০) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ।

গতকাল রবিবার দুপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাজমা বেগম ও আল আমিন হত্যার দায় স্বীকার করেছেন।

নাজমা বেগম জানান, তার স্বামী প্রায়ই তাকে ও সন্তানদের মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত রবিবার বিকেল ৩টার দিকে স্বামী ঘুমন্ত অবস্থায় তার গলা টিপে ধরে এবং আল আমিন পা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর, বিকেল ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী আবদুল জলিল সৌদি আরব থেকে ১৫ দিন আগে দেশে ফেরেন। একই গ্রামের আবু খতিবের ছেলে আল আমিন প্রায় পাঁচ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। স্বামী প্রবাসে থাকার সুযোগে আল আমিনের সঙ্গে নাজমা বেগমের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। জলিল বিষয়টি জেনে যাওয়ায় পরিকল্পিতভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয়।

খবর পেয়ে বামনা থানা পুলিশ রবিবার রাত ৭টার দিকে ঘটনাস্থল থেকে নাজমা বেগম ও পরকীয়া প্রেমিক গৃহকর্মী আল আমিনকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল রবিবার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলা দায়ের করে করে নাজমা বেগম ও পরকীয়া প্রেমিক গৃহকর্মী আল আমিনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

December 2026
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews