সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

হাদি এখনও সংকটাপন্ন, চিকিৎসক জানালেন আরো গুরুত্বপূর্ণ তথ্য

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১.২৫ পিএম
  • ১৮৯ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন ও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের ভাষায়, তিনি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন (রক্ত সরবরাহ কমে যাওয়া) এবং ইডেমা বা ফোলা এখনো কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ বা সময়সীমাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ডা. আহাদ বলেন, “এই সময়সীমার মধ্যেই যদি শরীর ইতিবাচক সাড়া দেয়, তাহলে পরবর্তী উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। আপাতত চিকিৎসকদের দৃষ্টি সেই দিকেই।”

ব্রেন স্টেমে আঘাত, বড় চ্যালেঞ্জ
তিনি আরও জানান, এসজিএইচ-এর ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে হাদির চিকিৎসা শুরু করে। নতুন করে করা ব্রেনের সিটি স্ক্যানে দেখা গেছে, বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ।

চিকিৎসকদের বরাতে তিনি জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। তার জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) স্কোরেও এখনো কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই লক্ষ্য করা যাচ্ছে না।

অপারেশনের মতো অবস্থায় নেই
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সিঙ্গাপুর থেকে হাদির বড় ভাই ওমর চিকিৎসকদের বরাতে জানান, হাদির ব্রেইনে বুলেটের টুকরো আটকে রয়েছে, যার জন্য অস্ত্রোপচার প্রয়োজন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা অপারেশনের উপযোগী নয়। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসা সম্ভব হলেও সিঙ্গাপুর থেকে সেখানে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তার নেই।

গুজব নাকচ করলেন চিকিৎসক
সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থার উন্নতি হয়েছে বা তিনি চোখ খুলেছেন—এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, “এই ধরনের কোনো তথ্য সত্য নয়। হাদির অবস্থা এখনো স্ট্যাটিক, অর্থাৎ আগের জায়গাতেই রয়েছে।”

চিকিৎসকরা জানিয়েছেন, জ্ঞান ফিরে আসা নিয়ে এখনই কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে নিরবচ্ছিন্ন চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews