সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

হাদির মৃত্যুর সংবাদ সত্য নয়: ইনকিলাব মঞ্চ

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১.২৮ এএম
  • ৩৩০ বার সংবাদটি পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি,ছবি অনলাইন থেকে নেয়া।

নিউজ ডেস্ক : গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তবে মৃত্যুর খবর সঠিক নয়। বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির ফেসবুক পেইজে রাত ১১ টা ২১ মিনিটে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়।’

তার জন্য দোয়া চেয়ে বলা হয়, ‘পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে৷ আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ওসমান হাদি ভাইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। তবুও তার সুস্থতা নিয়ে আশাবাদী।

ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে লিখেন, ওসমান হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ভাই আজীবন ফাইটার মানুষ। ০.১ শতাংশ হোপ (আশা) থাকা অব্দি আমরা আশাবাদী ভাই ফিরবেন।

তিনি বলেন, আল্লাহর কাছে খাস দিলে দোয়া করুন সকলে। ১৮ কোটি মানুষের দোয়ায় আল্লাহ তার কুদরতির হাতে ভাইকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ওসমান হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। বুধবার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পোস্টে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

পোস্টে আরও বলা হয়েছে, পরে রাত ৯ টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

এর আগে বিকেলে ডা. আহাদ জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে। বুধবারও তার সিটিস্ক্যান করা হয়েছে-তার ব্রেনে যে ইস্কেমিয়া (রক্ত সঞ্চালনজনিত সমস্যা) ছিল, তা কিছুটা বেড়েছে।

ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না এবং সে ক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না, এসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান ডা. আহাদ।

তিনি বলেন, যে জায়গায় গুলির অংশটি রয়েছে, সেখানে অপারেশন করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি তার শরীর এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কি না, সেটিও চিকিৎসকেরা মূল্যায়ন করবেন। এ ক্ষেত্রে পরিবারের ইচ্ছার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার থেকে উন্ন চিকিৎসার জন্য নেয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews