সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী শক্তির ঐক্যের আহ্বান বিএনপির

  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩.৪৯ এএম
  • ২৫৬ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করা হয়েছিল, সেই ঐক্যের ধারাবাহিকতায় আজ আবারও সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র ঘৃণা ও নিন্দা জানায় এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করে।

এতে আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি দৈনিক পত্রিকার কার্যালয়ে উশৃঙ্খল ব্যক্তিদের অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা কর্মরত সাংবাদিকদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। বিএনপি এই ঘটনাকে ঘৃণ্য ও ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এ ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ কায়েমের চেষ্টা চলছে। সরকারের নাকের ডগায় এসব তৎপরতা চললেও জনগণের কাছে সরকারের ভূমিকা সন্তোষজনক বলে প্রতীয়মান হচ্ছে না, যার ফলে দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করে বিএনপি।

বিএনপি জানায়, ইতোমধ্যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিচারের দাবিতে সোচ্চার হয়েছে এবং সরকারকে চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে এই ধরনের হামলার ঘটনা আসন্ন জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে আমরা এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই। এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে আমরা ধ্বংস হতে দেব না। অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।”

এতে আরও উল্লেখ করা হয়, এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক-সামাজিক শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই এবং সেই লক্ষ্যেই আবারও দেশপ্রেমিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews