সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

গুলিবিদ্ধ সেই এনসিপি নেতার বান্ধবী তন্বী আটক

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২.১৯ এএম
  • ৪০৯ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক:খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম।

এর আগে সোমবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল-আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের একটি ভবনে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পুলিশ জানায়, গত ১ নভেম্বর ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। সেই ভাড়া কক্ষেই গুলির ঘটনাটি ঘটে।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে মোতালেব শিকদার ওই কক্ষে অবস্থান করছিলেন। সোমবার সকাল ১১টার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাসা থেকে বের হন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকেই তনিমা পলাতক ছিলেন। পুলিশ ওই কক্ষ থেকে একটি পিস্তলের গুলির খোসা, পাঁচটি বিদেশি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি ফার্মেসি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব শিকদার তার দুই সহযোগীসহ একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউজ’-এর দিকে যান। পরদিন সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে ধরে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে মোতালেবসহ কয়েকজন ওই বাসায় অবস্থান করছিলেন। পরে নিজেদের মধ্যে বিবাদের জের ধরে সোমবার সকালে গুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews