সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৩.৪৯ পিএম
  • ২৩৫ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক :অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মন্ত্রীপরিষদ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর এই ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের ধরতে না পারার ব্যর্থতার জন্য বিভিন্ন মহল থেকে জোরালো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। সেই প্রেক্ষিতে তাকে সরিয়ে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্বে আনার জোর আলোচনা চলছে।

তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে থাকবেন।

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। তবে আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে বিতর্কিত মন্তব্যের জেরে কিছুদিনের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়। পরে এই দায়িত্ব পান জাহাঙ্গীর আলম চৌধুরী।

তাকে নিয়ে বড় ধরনের বিতর্ক না থাকলেও সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকরা সন্ত্রাসীদের গ্রেফতার বিষয়ে একটি প্রশ্ন করলে তিনি আলু-পেঁয়াজের দাম নিয়ে কথা বলেন। বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। তবে উপদেষ্টা ব্যাখ্যা দিয়ে বলেন, সেই অনুষ্ঠানটি ছিল কৃষি বিষয়ে। তিনি কৃষি উপদেষ্টা হিসেবে উত্তর দিয়েছেন। সেখানে আইনশৃঙ্খলা নিয়ে কিছু বলবেন না বলে জানিয়েছিলেন। এই ইস্যুতে ইনকিলাব মঞ্চসহ অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। তার পদত্যাগ দাবিতে আলটিমেটামও দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার পদটি বরাবরই খুবই স্পর্শকাতর। আওয়ামী লীগের টানা চার মেয়াদের বেশির ভাগ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি কথা কম বলতেন এবং খুব সতর্কতার সঙ্গে বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকতেন। তবে এরপরও নানা সময় তাকে নিয়েও হয়েছে বিতর্ক।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews