সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

মহানবী (সা.) এর আদর্শে দেশ পরিচালনার প্রত্যয় তারেক রহমানের

  • সংবাদ প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯.২৭ পিএম
  • ২৭৯ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আগামী দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর দেখানো পথে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ন্যায়পরায়ণতা, মানবিকতা ও শান্তির আদর্শে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা মঞ্চে লাখো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, আল্লাহর দয়া এবং জনগণের সহযোগিতা থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আগামী দিনে মহানবী (সা.)–এর দেখানো ন্যায় ও নৈতিকতার পথে দেশ পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বলেন, মহানবী (সা.)–এর ন্যায়পরায়ণতার আলোকে একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চান এবং স্পষ্টভাবে উচ্চারণ করেন—দেশের শান্তিই তাদের প্রধান লক্ষ্য।

তারেক রহমান আরও বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে স্বপ্ন একজন মা তার সন্তানের জন্য দেখেন। অর্থাৎ এমন একটি নিরাপদ দেশ, যেখানে একজন মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews