সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১.৫২ পিএম
  • ২৬৬ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।

এর আগে বিকাল ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশে রওনা হন। তারেক রহমানের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ছিলেন। একই দিন বিকাল ৪টা ৪২ মিনিটে তিনি রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

তারেক রহমানের এই কর্মসূচিকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৩ মিনিটে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এর আগে রাত ১০টা ৪ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। বিএনপির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে কয়েক হাজার নেতাকর্মী স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত জনসমাগমে পরিণত হয়। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’—এমন নানা স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকায় নজিরবিহীন জনসমাগম ঘটে। পরে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেন। সেখানে আবেগঘন কণ্ঠে তিনি একটি নিরাপদ, বৈষম্যহীন ও সবার জন্য সমান অধিকারভিত্তিক বাংলাদেশের স্বপ্নের কথা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews