সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

শেষ মুহূর্তেও বিএনপিতে নানা হিসাবনিকাশ, চূড়ান্ত প্রার্থী পরিবর্তন যেসব আসনে

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২.০০ পিএম
  • ২৬০ বার সংবাদটি পড়া হয়েছে
বিএনপি,ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ মুহূর্তে বিএনপিতে প্রার্থী বদলের নানা হিসাব-নিকাশ চলছে। বিভিন্ন আসনে ঘোষিত দলীয় প্রার্থী রদবদল করা হচ্ছে। দলের ত্যাগী ও যোগ্যদের ভাগ্য খুলছে। মনোনয়ন দলের যোগ্য নেতাদের দেয়ায় এসব আসনে এখন বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। ওদিকে মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কোন্দল ভাবিয়ে তুলছে বিএনপিকে। প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীর তৎপরতা আর স্বতন্ত্র নির্বাচনের ঘোষণায় হিমশিম খাচ্ছেন নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে ১৭টি আসনে মনোনয়ন পরিবর্তন করলেও বাকিগুলোর সমস্যা এখনো রয়েই গেছে। কিছু কিছু আসনে প্রার্থী জটিলতা আর কোন্দল ভোগাচ্ছে। সূত্র জানায়, কিছু আসনে আরও প্রার্থী রদবদলের প্রক্রিয়া চলছে। এসব আসনে প্রার্থী পরিবর্তন আসতে পারে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর প্রার্থী পরিবর্তনসহ বেশকিছু চমক দেখিয়েছেন। সামনে এরকম আরও কিছু সিদ্ধান্ত আসতে পারে।

 

বিএনপি’র দলীয় মনোনয়ন ঘোষণার দিন থেকে বিশ্লেষণ করে দেখা গেছে, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সারা দেশে বিভিন্ন আসনে বিক্ষোভ শুরু করেন মনোনয়নবঞ্চিত নেতার কর্মী সমর্থকরা। যদিও বিএনপি’র পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার সময়েই বলা হয়েছিল- ঘোষিত তালিকা প্রাথমিক কিংবা সম্ভাব্য। এই প্রার্থীরা চূড়ান্ত নন এবং প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে। স্থায়ী কমিটি যদি মনে করে, পার্লামেন্টারি বোর্ড যদি মনে করে, তারা পরিবর্তন আনবেন। এরই ধারাবাহিকতায় ১৭টি আসনে রদবদল করা হয়েছে। কয়েকটি আসনে নিজ দলীয় প্রার্থীকে সরিয়ে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। কোনো কোনো আসনে বয়স বিবেচনায়, ঋণখেলাপিসহ আরও কিছু অভিযোগে প্রার্থী বদল করেছে দলটি। সেখানে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি’র দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সারা দেশে বিভিন্ন আসনে বিক্ষোভ, মিছিল এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ হচ্ছে। নেতাকর্মীদের আন্দোলনের তোপে এসব আসনে পরিবর্তন আনা হয়েছে। আরও কিছু আসনে পরিবর্তন আনা হবে। দলের সিনিয়র নেতারা বিচার-বিশ্লেষণ করে ত্যাগীদের মূল্যায়ন করার কথা ভাবছেন। এ ছাড়া ফাঁকা আসনগুলোতেও প্রার্থী প্রায় চূড়ান্ত। এসব আসনে দলীয় মনোনয়ন ফরম দেয়া হয়েছে।

গতকাল পাঁচটি আসনে মনোনয়ন রদবদল করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৭ আসনে সমমনা শরিক দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্র্থকে দেয়া হলেও এটা পরিবর্তন করা হয়েছে। এখানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করবেন। পার্থকে ভোলা-১ আসনে চূড়ান্ত করা হয়েছে। সেখানে জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীরকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সাবেক এমপি মুশফিকুর রহমানকে দল থেকে মনোনয়ন দিয়েছিল। তবে বয়স ও অসুস্থতার কারণে তার স্থানে বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। চট্টগ্রাম-৬ আসনে দল থেকে মনোনয়ন পেয়েছিলেন গিয়াস কাদের চৌধুরী। কিন্তু নানান বিতর্কের কারণে গতকাল সেখানে মনোনয়ন পরিবর্তন করে চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আবুল কালাম। তিনি তিনবারের সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি। এর আগে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews