সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

২১ বছরের মধ্যে অস্বাভাবিক আবহাওয়া

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৯.৩৭ এএম
  • ২৬৬ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাজধানীতে শীতের প্রকোপ আরো বেড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। ফলে দিনরাতের তাপমাত্রার পার্থক্য কমে শীত অনুভূত হচ্ছে আগের চেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২১ বছরের ইতিহাসে এবারের মতো দিন ও রাতের তাপমাত্রার এত পার্থক্য আর কখনো দেখা যায়নি। ঘন কুয়াশার কারণেই এমনটি ঘটছে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল শনিবার রাতে আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, এবার ঘন কুয়াশার পরিস্থিতি অস্বাভাবিক লক্ষ করা যাচ্ছে। চলতি বছর আমরা দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। এর আগে ২০০৪ সালে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত ২১ বছরের ইতিহাসে এবারের মতো দিনরাতের তাপমাত্রার পার্থক্য কখনোই এতটা নেমে আসেনি। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণেই এমন পরিস্থিতি বিরাজ করছে।

কাজী জেবুন নেসা আরো বলেন, চলতি মাসজুড়েই শীতের দাপট থাকবে। কোনো কোনো সময় শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এ মাসে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র আকারের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে । এতে তাপমাত্রা ৪ ডিগ্রি নাগাদ নেমে আসতে পারে।

গতকাল সকালে আগের দিনের মতোই রাজধানীর আকাশ কুয়াশায় ঢাকা ছিল। তবে শনিবার রাজধানীর তাপমাত্রা আগের দিনের চেয়ে কমে শীতের প্রকোপ আরো বেড়ে যায়। এদিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সবচেয়ে কম। আগের দিন শুক্রবার এ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের তিন জেলা নওগাঁ, পাবনা ও রাজশাহীতে ছিল। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে শনিবার সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও কমেছে রাজধানীর তাপমাত্রা। গত দুদিন ধরেই ধারাবাহিকভাবে দেশের তাপমাত্রা বাড়লেও রাজধানীতে কমেছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, শীত ও তাপমাত্রা আগামী সাতদিন এমনই থাকতে পারে। বৃষ্টি না হলে রাজধানীসহ দেশের পূর্ব বা উত্তর-পূর্বাঞ্চলের কুয়াশা কাটার সম্ভাবনা কম। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তা আরো কয়েক দিন থাকতে পারে। রাজধানীতে রোদের দেখা মিললেও বেশিক্ষণ স্থায়ী নাও হতে পারে। এতে শীতের অনুভুতি আরো বাড়তে পারে।

গতকাল খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর অঞ্চলে কুয়াশা তুলনামূলক কম ছিল। অর্থাৎ যেদিক থেকে ঘন কুয়াশা শুরু হয়েছে, সেদিক থেকেই ধীরে ধীরে কমেছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শনিবার রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মুদু শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews