মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, কি লেখা আছে মেইলে

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৩.৩২ পিএম
  • ২০০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্টরা। এ প্রেক্ষাপটে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নিজেদের অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিসিবি আইসিসিকে ই–মেইল করলেও প্রথমে দু–তিন দিন কোনো জবাব পায়নি। তবে আজ আইসিসির পক্ষ থেকে বিসিবিকে মেইলের জবাব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক বোর্ড পরিচালক।

জানা গেছে, ফিরতি মেইলে আইসিসি বাংলাদেশের দলের নিরাপত্তা–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই সেই মেইলের জবাব দেবে বিসিবি।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি আইসিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইসিসির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের দলকে ঘিরে বর্তমানে কোনো নির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা হুমকির তথ্য তাদের কাছে নেই।

এর আগে, ৪ জানুয়ারির জরুরি বোর্ডসভা শেষে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ জানায় খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। একই সঙ্গে এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করা হয়।

সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক বর্তমানে উত্তপ্ত সময় পার করছে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews