সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মেডিক্যাল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন খন্দকার শোয়েব মাহবুব ডেমরায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ, দুদকের দ্বারস্থ ভুক্তভোগীরা সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক এইচ আর শফিকের জামিন মানিকগঞ্জে নৌ-পথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ নভেম্বরেই কি মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা? হকার থেকে ব্যবসায়ী, অতঃপর বেপরোয়া: পল্টনে সাংবাদিককে মারধরের অভিযোগে বিতর্কে আজাদ প্রোডাক্টসের মালিক সিজেএফডি’র অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশের নিরঙ্কুশ জয় প্রেমের টানে ট্র্যাজেডি: ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড রামনা ইউপি নির্বাচন: সাধারণ মানুষের আস্থার প্রতীক জাহাঙ্গীর হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা, কার্যকর আজ সন্ধ্যা থেকেই ডে-কেয়ারে শিশুকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নির্যাতন রামনা ইউপি নির্বাচনে ভোটারদের মুখে মুখে এক নাম: ‘মানবতার ফেরিওয়ালা’ জাহাঙ্গীর হোসেন বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন, সদস্য সাংবাদিক শহিদুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ‘নো হেট স্পিচ ডে’ পালিত বামনায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’: ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি ঈদুল আজহা উপলক্ষে বামনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও গোস্ত বিতরণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাজমিনা আক্তার তাঁর বদলি ঠেকাতে নির্বাহী প্রকৌশীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো প্রতিশোধের শিকার হবে, প্রতিবেশীদের সতর্ক করলো ইরান

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৭.০৭ পিএম
  • ২৯৬ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র হামলা চালালে সেটার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিবেশী দেশগুলেকে সতর্ক করেছে ইরান।

বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর বুধবার তেহরান এই প্রতিক্রিয়া দেখিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

জ্যেষ্ঠ একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেহরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের “ওয়াশিংটনকে ইরানে আক্রমণ করা থেকে বিরত রাখতে” বলেছে।

“সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্ক পর্যন্ত এই আঞ্চলের দেশগুলোকে তেহরান বলেছে, যদি আমেরিকা ইরানকে লক্ষ্য করে, তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হবে,” নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা বলেছেন।

ওই কর্মকর্তা আরো বলেন যে, উত্তেজনা বাড়তে থাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি একটি মূল্যায়নের বরাত দিয়ে সেখানকার একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এই পদক্ষেপের পরিধি এবং সময় এখনো স্পষ্ট নয়।

কাতারের আল উদেইদে অবস্থিত কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরসহ ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েন রয়েছে।

আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেখানকার কিছু মার্কিন সেনা সদস্যকে পরামর্শ দেওয়া হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। তবে সূত্রগুলো এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

August 2026
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews