রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির বিমানের এমডি সাফিকুর স্ত্রীসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা শতবর্ষের অবহেলার অবসান: উদ্বোধন হলো মদীনা বাজার-খুচনীচোরা সড়ক উন্নয়ন প্রকল্প তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাদ বিশ্বকাপ থেকে:আইসিসি দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান রাজধানীর গুলশানে সাদিয়া রহমানের মরদেহ উদ্ধার যথেষ্ট সংস্কার হয়েছে, অন্তত চার অর্জন করতে পেরেছি: আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও গুম, খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুস্তাফিজ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯.৫৬ পিএম
  • ১৭৩ বার সংবাদটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: গত বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ রহমান। আইসিসি থেকে এবার সেটার পুরস্কারও পেলেন কাটার মাস্টার। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন মুস্তাফিজ।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে অবশ্য আগে থেকেই সেরা দশে ছিলেন মুস্তাফিজ। নতুন হালনাগাদের আগে কাটার মাস্টারের অবস্থান ছিল আট নম্বরে। আর এক ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন সপ্তম স্থানে। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট ৬৬৫।

মুস্তাফিজের পাশাপাশি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশ র‌্যাঙ্কিংয়ে পরির্বতন এসেছে আরও তিনটি। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫৬।

এছাড়া, পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ ৬৯১ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি করে আছেন পাঁচ নম্বরে। আর নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। তবে র‌্যাঙ্কিংয়ের সেরা চার বোলারের তালিকায় আসেনি কোনো পরিবর্তন।

৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারের বরুণ চক্রবর্তী। র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন রশিদ খান। তার রেটিং পয়েন্ট ৭৩৭। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। আর চারে রয়েছেন কিউই পেসার জ্যাকব ডাফি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

January 2025
T F S S M T W
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

নামাজের সময়সূচি

ওয়াক্তসময়সূচি
ফজর০৪:২১ ভোর
যোহর১২:৫৯ দুপুর
আছর০৪:৩০ বিকেল
মাগরিব০৬.২১ সন্ধ্যা
এশা০৭:৩৬ রাত

Theme Download From CreativeNews