বামনা (বরগুনা) প্রতিনিধি: নির্বাচনী ক্ষোভের জেরে বরগুনার বামনায় জামায়াত কর্মীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও লুটপাটের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুন খান। আজ এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
মামুন খান বলেন, “জামায়াত কর্মী সোহেল তানভীরের ওপর যে আপত্তিকর ঘটনাটি ঘটেছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল বিএনপির ওপর দায় চাপানোর জন্য এই নোংরা রাজনীতি করছে। ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মীর দূরতম কোনো সম্পর্ক নেই।”
রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যেই স্থানীয় বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে ভুক্তভোগী জামায়াত কর্মী সোহেল তানভীর অভিযোগ করেছিলেন যে, নির্বাচনী ক্ষোভের জেরে বিএনপি নেতাকর্মীরা তার ওপর হামলা ও লুটপাট চালিয়েছে। বিএনপি নেতার এই বক্তব্যের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
Leave a Reply